সিদ্দিকী নাজমুল আলম ছাত্র সংগঠনের নেতা না হয়ে টোকাইয়ের সর্দার হলে ভালো মানাতো বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ আতিকুর রহমান। বুধবার রাতে তার ফেইসবুক স্ট্যাটাসে তিনি একথা বলেন।
এর আগে ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বিএনপির জ্যেষ্ঠ নেতাদের ন্যাড়ি কুত্তার মতো পেটানোর হুমকি দিয়ে ফেইসবুকে স্ট্যাটাস দেন।
আতিকুর রহমানের ফেইসবুক স্ট্যাটাসটি হুবহু দেয়া হলো:
ছি ছি ছি !!! কোন ছাত্র নেতার বক্তব্য এমন হতে পারে ! এর ভাষার মানতো টোকাইয়ের চেয়েও খারাপ। সিদ্দিকী নাজমুল আলম ছাত্র সংগঠনের নেতা না হয়ে টোকাইয়ের সর্দার হলে ভালো মানাতো। এত নিচু বংশের ছেলে এত বড় দায়িত্বে কিভাবে আসলো ?
এরাই ছাত্ররাজনীতির কলংক। ছাত্রলীগ তার কর্মীদের কি শেখায় নাজমুলের মতো নেতার ভাষাতেই তা বুঝা যায়।এখনো আন্দোলন শুরুই হয়নি তাতেই মাথায় এতো গোলমাল হয়ে গেলে সামনে আন্দোলন শুরু হলে একে পাবনা পাগলা গারদে ভর্তি করানো লাগতে পারে। ছাত্রলীগ কর্মীরা নেতার কল্যানে এখনি পাগলা গারদ বুকিং করে রাখতে পারে।
দৈনিক সেনবাগের কণ্ঠ/ ডিসেম্বর ২৫, ২০১৪।