বিএনপির বড় নেতাদের নেড়ি কুত্তার মতো পিটামু : ছাত্রলীগ সাধারণ সম্পাদক

বিএনপির সিনিয়র নেতাদের ‘নেড়ি কুত্তার’ মতো পেটানোর হুমকি দিয়েছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। বুধবার সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে তার ফেসবুকের পাতায় দেয়া এক স্ট্যাটাসে তিনি এ হুমকি দেন।

সিদ্দিকী নাজমুল আলম স্ট্যাটাসে লেখেন, ‘তিন দিনের মধ্যে ছবি বিশ্বাসের ওপর হামলার জবাব দেবো। ডাক্তার বলছিল আরো কয়টা দিন থাকতে আর থাকতে পারলাম না কুকুরদের ঘেউ ঘেউয়ের কারণে। নেড়ি কুত্তার মতো পিটামু বিএনপির বড় নেতাদের।’

নাজমুল বর্তমানে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চিকিৎসার জন্য অবস্থান করছেন বলে ছাত্রলীগের বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে।

জানতে চাইলে ছাত্রদলের সভাপতি রাজিব আহসান বলেন, ভাষাতেই তার রুচি ও ব্যক্তিত্বের প্রকাশ ঘটেছে। ছাত্রলীগের নেতৃত্বের মান পরিষ্কার হয়ে গেছে মানুষের কাছে। তিনি আরো বলেন, কার কী পরিণতি হবে তা শিগগিরই জানা যাবে। রাজপথেই তার বক্তব্যের জবাব দেয়া হবে। ছাত্রদল সভাপতি আরো বলেন, এখন থেকে তারা যে ভাষায় কথা বলবে আমরাও সে ভাষাতেই জবাব দেবো।

ছাত্রদল সাধারণ সম্পাদক আকরামুল হাসান বলেন, গতকালের সংঘর্ষে পুলিশ যদি মাঝখানে না থাকত, টিয়ার শেল না মারত তাহলে দেখাতাম। আমরা ছাত্রলীগের অবৈধ দখলদারের বিরুদ্ধে প্রস্তুত আছি। তাদের হাত ছাত্রদল ও সাধারণ শিার্থীদের রক্তে রঞ্জিত। পুলিশ ও প্রশাসনযন্ত্র ছাড়া তাদের মাঠে আসার আহ্বান জানাচ্ছি। দেখি রাজপথ কার দখলে থাকে।

দৈনিক সেনবাগের কণ্ঠ/ ২৪ ডিসেম্বর ২০১৪।

Post a Comment

Previous Post Next Post