খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড় উৎসব বড়দিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে জামায়াত

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন উপলক্ষে ওই ধর্মের মানুষদের শুভেচ্ছা জানিয়েছে জামায়াতে ইসলামী।

দলটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ বুধবার এক বিবৃতি এ শুভেচ্ছা জানান।

বিবৃতিতে তিনি বলেন, ‘২৫ ডিসেম্বর খ্রিস্টান সম্প্রদায়ের শুভ বড়দিন। তাদের কাছে এ দিনের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। বাংলাদেশের জনগণ সকল সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাস ও আবেগ অনুভূতির প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব সম্প্রদায়ের মানুষ সুখে-শান্তিতে বসবাস করে আসছেন। এ দেশের সব সম্প্রদায়ের মানুষের ধর্মীয় অধিকার ও স্বাধীনতা সংবিধান কর্তৃক সংরক্ষিত। আমরা সব ধর্মের মানুষের ধর্মীয় বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল।’

‘তাই ২৫ ডিসেম্বর খ্রিস্টান সম্প্রদায়ের শুভ বড় দিন উপলক্ষে আমি তাদের আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি এবং শান্তি ও কল্যাণ কামনা করছি।’

দৈনিক সেনবাগের কণ্ঠ/ ২৫ ডিসেম্বর ২০১৪।

Post a Comment

Previous Post Next Post