নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ২৬ ডিসেম্বর।
জেলার ২৩টি কেন্দ্রে চারটি ইউনিটের অধীনে দুদিনব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষার বিস্তারিত তারিখ ও সময়সূচী- এ গ্রুপ : ২৬ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিট হতে দুপুর ১২টা পর্র্যন্ত। সি গ্রুপ : ২৬ ডিসেম্বর বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত। বি গ্রুপ : ২৭ ডিসেম্বর শনিবার সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত। ডি গ্রুপ : ২৭ ডিসেম্বর বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত।
বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nstu.edu.bd) এবং ০১৭৬৫৫৯২৬৫৪ এই মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করা যাবে।
নোবিপ্রবি’র রেজিষ্ট্রার ও ভর্তি পরীক্ষা কমিটির সচিব প্রফেসর মোঃ মমিনুল হক মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এবার বিশ্ববিদ্যালয়ের ৮৬০টি আসনের বিপরীতে আবেদন করেছে ৩৪ হাজার ৬০৮ জন।
দৈনিক সেনবাগের কণ্ঠ/২৩ ডিসেম্বর ২০১৪।