বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ বুধবার জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় হাজিরা দিতে আদালতে পৌঁছেছেন।
পুরান ঢাকার বকশীবাজার এলাকার আলিয়া মাদরাসার মাঠে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিশেষ এজলাসে মামলা দুটির বিচারকাজ চলছে।
এদিকে খালেদা জিয়ার হাজিরা দেয়াকে কেন্দ্র করে বকশিবাজার এলাকায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মোড়ে (মেডিক্যাল মোড়) নেতাকর্মীরা বিক্ষোভ করলে একপর্যায়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
দুপুর ১২টা ২৫ মিনিটে এ রিপোর্ট লেখার সময় পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়াসহ সংঘর্ষ চলছিল।
চলতি বছরের ১৯ মার্চ খালেদা জিয়াসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুবেদ রায়। পরে তাকে এ আদালত থেকে বদলি করা হয়। তার স্থলে আবু আহমেদ জমাদ্দারকে বিচারক হিসেবে নিয়োগ দেয়া হয়।
দৈনিক সেনবাগের কণ্ঠ/ ২৪ ডিসেম্বর ২০১৪, বুধবার।