সেনবাগে মাওলানা হানিফের বাড়ীতে যৌথবাহিনীর অভিযানে জামায়াতের নিন্দা ও প্রতিবাদ ||

সেনবাগ প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ পৌরসভার জামায়াতের আমীর ৩নং ডমুরুয়া ইউনিয়ন সাবেক সভাপতি মাওলানা মোহাম্মদ হানিফ সাহেবের বাড়ীতে গত ১৫ ফেব্রুয়ারি ২০১৫ ইং রাত ২টা ৩০ মিনিটে সেনবাগ থানার পুলিশের নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল অভিযান চালায়।

স্থানীয় সূত্রে জানাযায়, যৌথবাহিনীর সদস্যরা মাওলানা মোহাম্মদ হানিফ ও তার ছেলেকে না পেয়ে তার ছোট ভাই আনোয়ারকে আটক করে এবং জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়। প্রশাসনের এই আচরনে ৩নং ডমুরুয় ইউনিয়ন জামায়াত সভাপতি গিয়াস উদ্দিন মাঈন, সহসভাপতি, সেক্রেটারিসহ এক যৌথ বিবৃতিতে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

নেতৃবৃন্দ বলেন, একটি বিশেষ গুষ্ঠির ইশারায় ইতিমধ্যেই দেশের বিভিন্ন স্থানে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী কথিত গ্রেফতারের নামে রাতের আঁধারে নিরাপরাধ জামায়াত নেতাদের বাড়ীতে অভিযান চালিয়ে ভাংচুর, লুটপাট, ও হত্যার ষড়যন্ত্র করছে।

মাওলানা মোহাম্মদ হানিফ সাহেবের মত সুনামধন্য আলেমের বাড়ীতে রাত আড়াইটায় যৌথবাহিনীর অভিযান করায় তার পরিবার ও এলাকাবাসির কাছে আতংক ও হতাশা ছড়িয়ে পড়ে। অন্যায় ভাবে অভিযানের নামে যৌথবাহিনীর এ সকল কাজ বাংলাদেশে প্রচলিত আইনের চরম লংঘন। আইনের রক্ষকদের কাছে এমন বেআইনি আচরণ দেশবাসী আশা করেনা।

নেতৃবৃন্দ অবিলম্বে প্রশাসনের এ ধরনের আচরন বন্ধ করে বাংলাদেশে আইনি ধারাকে অব্যাহত রাখার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানায়।

প্রচার বিভাগ
বাংলাদেশ জামায়াতে ইসলামী
৩নং ডমুরুয়া ইউনিয়ন
সেনবাগ, নোয়াখালী।

Post a Comment

Previous Post Next Post