নোয়াখালী সোনাইমুড়ী (কাশিপুর সংবাদ দাতা): বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা এবং সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে ২০ দলীয় জোটের নেতাকর্মীরা যেভাবে কঠোর আন্দোলনে সারাদেশ উত্তাল করে তুলেছেন সেখানে সোনাইমুড়ী উপজেলার ৪নং বারোগাঁ ইউনিয়ন একেবারে নির্জীব নিশ্চুপ ২০দলীয় জোট বি. এন. পি । আজ বারোগাঁ ইউনিয়নে বা কাশিপুরে বি. এন. পির কোন মিছিল মিটিং হয়নি।
বি. এন. পির কয়েকজন নেতাকর্মীর সাথে কথা বলে জানা গেছে, প্রথম সারির নেতারা বলেন এলাকায় কোন সুনির্দিষ্ট কর্মসুচি না দিতে দল থেকে নির্দেশ দেয়, এবং বি. এন. পির নাম করা কয়েকজন সিনিয়র নেতা বক্তব্য হল "শহরের রাজনীতি গ্রামে আনার দরকার নেই।" যার কারনে কোন মিছিল মিটিং হয়নি।
নেতাদের এমন নির্জীব অবস্থার জন্য ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল নেতকর্মীরা এবং শরীক দলের ছাত্র সংগঠন ছাত্রশিবির।
তবে বিএনপি ঘরে বসে থাকলেও আওয়ামীলীগ বিভিন্ন কর্মসুচি দিয়ে সরবে পালন করেছে ক্ষমতার বর্ষ পূর্তি । গণতন্ত্র ও বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামীলীগ।
সোনাইমুড়ী প্রতিনিধি/দৈনিক সেনবাগের কণ্ঠ/৬ জানুয়ারি ২০১৫।