নোয়াখালী (সেনবাগ প্রতিনিধি) : সেনবাগ উপজেলার ৪নং ইউনিয়নের মতিমিয়ার হাটে সোমবার রাতে বিএনপি আওয়ামীলীগ সংঘর্ষ হয় এতে ৫জন আহত হয় এসময় বিএনপির কর্মীরা ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয় ভাংচুর করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
অপরদিকে সন্ধ্যায় উপজেলার ছমিরমুন্সি বাজারে কয়েকেটি গাড়ি ভাংচুর করা হয়। রাত ১১টায় ফকিরহাট বাজারে ছাত্রলীগ - বি এন পির মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। মঙ্গলবার সকাল ১১টায় সেনবাগ পৌর শহরে অবরোধের সমর্থনে একটি মিছিল বের করে বিএনপি।
সেনবাগ প্রতিনিধি/দৈনিক সেনবাগের কণ্ঠ/৬ জানুয়ারি ২০১৫।
Tags:
নিউজ রাজনীতি