সেনবাগে ত্রি-মুখি সংঘর্ষ, পুলিশসহ গুলিবিদ্ধ-৫

নোয়াখালীর (সেনবাগ প্রতিনিধি) : সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের সেবারহাট বাজারে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে বিকেল ৫টার দিকে হঠাৎ করে কিছু মুখোশধারী ৩০/৪০ জন দুর্বৃত্ত হামলা চালিয়েছে। এদিকে ছাত্রলীগের পক্ষ থেকে বলা হচ্ছে বি. এন. পি ও জামায়াত শিবিরেরর নেতা কর্মীরা হামলা করেছে এ নিয়ে সেবারহটে বি. এন. পি জামায়াতের সমর্থিত লোকদের দোকানপাট ভাংচুর করতে থাকে ছাত্রলীগ কর্মীরা এতে করে ভয়াবহ সংর্ঘষের রুপ নেয়।

এ সময় আজকের অবরোধে পিকেটিং কারী বিএনপি-জামায়াত, ছাত্রলীগ ও পুলিশের মধ্যে ত্রি-মুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ২পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছে।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হচ্ছেন, সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. জাকির হোসেন, সেনবাগ থানার এসআই নোমান, মোহাম্মদপুর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক এরশাদ উল্ল্যাহ লেবি (২৮), উপজেলা আওমী প্রজন্মলীগের সিনিয়র সদস্য শাহাদাত হোসেন (২৫), সদস্য মো. সাফিন (২৪)।

আহতরা হচ্ছেন, মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হক জিয়াসহ ছাত্রলীগ ও যুবলীগের ১৫জন নেতা কর্মী আহত হয়েছে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সেনবাগ দক্ষিন ছাত্রলীগের উদ্দেগ্যে মঙ্গলবার বিকেল ৩টা থেকে সেবারহাট বাজারের শেরে বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে এক সাধারন সভার আয়োজন করা হয়। পূর্ণনির্ধারিত সময় অনুযায়ী যথা সময়ে সভা শুরু হয়।

বিকেল ৫টার দিকে হঠাৎ করে মুখোশধারী ৩০/৪০ জন দুর্বৃত্ত ছাত্রলীগের সভায় হামলা চালায়। এসময় ছাত্রলীগ ও যুবলীগের নেতা কর্মীরা বি. এন. পি ও জামায়াত শিবিরের নেতা কর্মীরা হামলা করেছে বলে দাবি করে এবং এ নিয়ে সেবারহটে বি. এন. পি জামায়াতের সমর্থিত লোকদের দোকানপাট ভাংচুর করতে থাকে ছাত্রলীগ কর্মীরা। এ সময় আজকের অবরোধে পিকেটিং কারী বিএনপি-জামায়াত শিবিরের সাথে ছাত্রলীগের সংঘর্ষ এবং গোলা গুলির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ত্রি-মুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পুলিশ কর্মকর্তাসহ ৫জন গুলিবিদ্ধসহ ২০জন আহত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড শর্টগানের গুলি নিক্ষেপ করে। এসময় ৪/৫টি মোটরসাইকেল ভাংচুর করে হামলাকারীরা।

আহতদের মধ্যে যুবলীগ নেতা লেবিকে ঢাকা, শাহাদাতকে ফেনী, সাফিনকে দাগনভূঞাসহ অন্য আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।   

জেলা অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান দৌলা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কাউকে আটকের খবর পাওয়া যায়নি।পরবর্তীতে বিস্তারিত বলা যাবে।

উপজেলা প্রতিনিধি/এম এ আর/৬ জানুয়ারি ২০১৫।

Post a Comment

Previous Post Next Post