অবশেষে শিশু জিহাদ উদ্ধার

উদ্ধার অভিযান সমাপ্তি ঘোষণার কিছুক্ষণ পরই শাহজাহানপুরে ওয়াসার পানির পাইপের ভেতর থেকে শিশু জিহাদকে উদ্ধার করেছে স্থানীয়রা। ফারুক নামের এক ব্যক্তি একটি জাল ও রশি দিয়ে জিহাদকে টেনে তুলেছেন।

জানা যায়, ফারুকসহ কয়েকজন গাড়ি মেকানিক তাদের তৈরিকৃত একটি ‘ক্যাচার’ দিয়ে জিহাদকে টেনে তোলেন। তবে জিহাদ জীবিত কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার পৌনে তিনটার দিকে তাকে উদ্ধার করা হয়। তবে এর আগে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ উদ্ধার কার্যক্রম স্থগিত ঘোষণা করেন। গাড়ি মেকানিক ফারুক হোসেনর সঙ্গে ওই এলাকার আরো কয়েকজন মেকানিক একত্রিত হয়ে এই ক্যাচারটি তৈরি করেন। তাকে প্রায় ২৩৫ ফুট নিচ থেকে ওই যন্ত্রটি দিয়ে টেনে তোলা হয়েছে।

দৈনিক সেনবাগের কণ্ঠ/ ২০১৪ ডিসেম্বর ২৭।

Post a Comment

Previous Post Next Post