সেনবাগে বিএনপি-শিবির নেতা কর্মীদের নামে মামলা

বিএনপি ও শিবিরের দুই নেতাকে গ্রেফতারের প্রতিবাদে নোয়াখালীর সেনবাগে সড়কের পাশের বনবিভাগের সরকারি গাছ কেটে বিএনপি ও জামায়াত-শিবির কর্মীদের সড়ক অবরোধ করার ঘটনায় গত রোরবার রাতে সেনবাগ থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মমালা দায়ের হয়েছে। মামলায় উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারীসহ ১৮ জন বিএনপি ও জামায়াত-শিবির নেতা-কর্মীর নাম ছাড়াও মামলায় অজ্ঞাত আরো অনেককে আসামি করা হয়েছে। সেনবাগ থানার এসআই মো. শাহজাহান বাদী হয়ে গত রোববার রাতে এ মামলা দাযের করেন। মামলা নং ১৬ ।

বিএনপি ও জামায়াত-শিবির নেতা-কর্মীদের নামে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে সেনবাগ থানার ওসি মো. মমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িত সকল আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত রোববার সকালে সেনবাগ পৌর বিএনপির সাধারন সম্পাদক ফারুক বাবুল ও কলেজ ছাত্র শিবিরের সাবেক সভাপতি আলা উদ্দিন আলোকে গ্রেফতারের প্রতিবাদে তাদের দলীয় সমর্থকরা ক্ষুব্ধ হয়ে সকালে সেনবাগ পৌর শহরের কাদরা এলাকায় সড়কের পাশে বনবিভাগের সরকারি গাছ কেটে সড়ক অবরোধ করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

সেনবাগ প্রতিনিধি/দৈনিক সেনবাগের কণ্ঠ/ ৩০ ডিসেম্বর ২০১৪।

Post a Comment

Previous Post Next Post