স্থানীয়রা উদ্ধার করল মৃত শিশু জিহাদকে

শাহজাহানপুরে ওয়াসার পানির পাইপের ভেতর থেকে শিশু জিহাদকে উদ্ধার করেছে স্থানীয়রা। ফারুকসহ কয়েকজন গাড়ি মেকানিক তাদের তৈরিকৃত একটি ‘ক্যাচার’ দিয়ে জিহাদকে টেনে তোলেন।

শনিবার পৌনে তিনটার দিকে তাকে উদ্ধার করা হয়। তবে এর আগে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ উদ্ধার কার্যক্রম স্থগিত ঘোষণা করেন। গাড়ি মেকানিক ফারুক হোসেনের সঙ্গে ওই এলাকার আরো কয়েকজন মেকানিক একত্রিত হয়ে এই ক্যাচারটি তৈরি করেন। তাকে প্রায় ২৩৫ ফুট নিচ থেকে ওই যন্ত্রটি দিয়ে টেনে তোলা হয়েছে।

এই অভিযানে আরো অংশ নিয়েছেন, গাড়ির মেকানিক মুরাদ এবং আনোয়ার। ক্যাচারটি লোহার রড এবং জাল দিয়ে তৈরি করা হয়েছিল।

দৈনিক সেনবাগের কন্ঠ/ ডিসেম্বর ২৭, ২০১৪।

Post a Comment

Previous Post Next Post