সেনবাগে ১নং ছাতারপাইয়া ইউপি চেয়ারম্যান গ্রেফতার

নোয়াখালী সেনবাগ উপজেলার ১নং ছাতারপাইয়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুর রহমানকে রবিবার সন্ধ্যায় ছাতারপাইয়া বাজার থেকে ডিবি পুলিশের একটি দল ও সেনবাগ থানা পুলিশের সহযোগিতায় গ্রেফতার করে।

সেনবাগ থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, হরতালের নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় নোয়াখালী ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে । তার বিরুদ্ধে পুলিশের ওপর হামলাসহ থানায় একাধিক মামলা রয়েছে বলে ওসি জানান।

সেনবাগ প্রতিনিধি/এম এ আর/দৈনিক সেনবাগের কণ্ঠ/ ২৯ ডিসেম্বর ২০১৪।

Post a Comment

Previous Post Next Post