মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরীর উপস্থাপনায় বাংলা ভিসন "ফ্রন্টলাইন রাউনড আপ" টকশোতে সাবেক ডাকসু ভিপি ও বর্তমান নাগরিক ঐক্যর আহবায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন,
বেগম জিয়া আদালতে গেছেন, ছাত্রলীগ কি করতে গেছে ? তার নেতা কর্মীরা সেখানে গেছেন, তার নিরাপত্তার জন্য, তার কর্মীরা সেখানে যেতেই পারেন কিন্তু ছাত্রলীগ সেখানে পিস্তল নিয়ে গেল কেন ?
তিনি বলেন, বেগম জিয়ার লোকজন তাকে দেখতে, সম্ভাষণ জানাতে, সিকিউরিটি দিতে যেতে পানে, কিন্তু ছাত্রলীগ যাওয়ার তো কোন কারণ থাকতে পারে না । পত্রপত্রিকায় এসেছে, টেলিভিশনে ও দেখা গেছে ছাত্রলীগ পিস্তল ও বাঁশ হাতে নিয়ে এসেছিল । এটি একটি নেক্ক্যার জনক ঘটনা । আমি এর তীব্র নিন্দা জানাই ।
দৈনিক সেনবাগের কণ্ঠ/ ২৯ ডিসেম্বর ২০১৪।
Tags:
নিউজ রাজনীতি