সিলেট সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি গ্রেপ্তার

সিলেট: সিলেট সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল লতিফ লালা মেম্বারকে গ্রেপ্তার করেছে জালালাবাদ থানা পুলিশ।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে টুকেরবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেন জালালাবাদ থানার এসআই জাকির হোসেন।

তিনি বাংলামেইলকে বলেন, ‘আব্দুল লতিফ লালা মেম্বারের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তাই বুধবার রাত সাড়ে ১০টার দিকে টুকেরবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।’

বৃহস্পতিবার তাকে জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।

দৈনিক সেনবাগের কণ্ঠ/ ২৫ ডিসেম্বর ২০১৪।

Post a Comment

Previous Post Next Post