আ'লীগের কাছে গণতন্ত্রের "গ" ও নেই, সরকার গোয়েন্দা সংস্থা দিয়ে কোরআন পুড়িয়েছে : পাপিয়া

হাসান আহমেদ চৌধুরি কিরনের উপস্থাপনায় আর টিভির "আওয়ার ডেমক্রেসি" তে সমকালীন রাজনীতি নিয়ে আলোচনায় বিএনপি নেত্রী ও সাবেক সাংসদ সৈয়দা আসিফা আসরাফি পাপিয়া বলেছেন,

আওয়ামীলীগের কাছে গণতন্ত্রের "গ" ও নেই । আপনারা বলছেন বিএনপি কোরআন পুড়িয়েছে ভিডিও ফুটেজ দেখে প্রমান করতে পারলে আপনার সাথে আর বসবনা । সরকার গোয়েন্দা সংস্থা দিয়ে কোরআন পুড়িয়েছে ।

ණ☛ তিনি বলেন, আওয়ামীলীগের অধীনে এ যাবত বাংলাদেশ সৃষ্টির পর থেকে ১৯৭২ এবং ৫ই জানুয়ারি এ ২ টি নির্বাচননে তারা গণতন্ত্র কে গলা টিপে হত্যা করেছে। বাংলাদেশের মানুষ বাক-স্বাধীনতা , স্বাধীন জীবনযাপন ,দুর্নীতি,দুরবিত্তায়ন ,খুন,সন্ত্রাস ,কথা না বলার অধীকার এ ধরনের রাষ্ট্রীয় সন্ত্রাস করে জিম্মি করে এক দলীয় শাসন প্রতিষ্ঠা করেছিল।

ණ☛ পাপিয়া বলেন, এই ২০১৪ সনের নির্বাচনে বাংলাদেশের কোন রাজনৈতিক সংগঠন অংশ নেয় নি ভোটাররা ভোট কেন্দ্রে ও যায়নি । কিসের সংবিধান দারাবাহিকতা , কিসের সংবিধান রক্ষা নির্বাচনের আগে কাদের বুঝিয়েছে তারাই বলতে পারবে ।কিন্তু বাংলাদেশের কোন মানুষ কোন ভোটার কোন রাজনৈতিক দল এটা কে নির্বাচন বলে না।

ණ☛ সাবেক সাংসদ বলেন, আওয়ামীলীগের অধিনে বাংলাদেশে সুষ্ঠনির্বাচন হবে না । ১৯৭৩ সনে দাউদকান্দি তে রশিদ ইঞ্জিনিয়ার নির্বাচিত হয়ে ছিল ব্যালট বাক্স হেলিকাপ্টারে করে ঢাকা নিয়ে এসে খন্দকার মুস্তাক কে নির্বাচিত ঘোষণা করে।

ණ☛ পাপিয়া বলেন, বর্তমানে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য এই সংসদের এম পি ,মন্ত্রী নির্বাচনে পার্থী হওয়ায় গুম করে পার্থীতা প্রত্যাহার করিয়েছে । ৫ই জানুয়ারির নির্বাচন আমরা মানিনা । এটা একটা অবৈধ সরকার । ত্বতাবধায়ক সরকার তারা যে বাতিল করল কিসের ভিত্তিতে জনগণ কি এটা ধাবি করেছিল??

ණ☛ তিনি বলেন, ত্বতাবধায়ক সরকার তারা বাতিল করেছিল কারন তারা জানে নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন হলে তারা নির্বাচিত হতে পারবে না , ক্ষমতায় ও আসতে পারবে না অতএব কোন পদ্ধতিতে ক্ষমতায় আসা যায় ? কার অধিনে নির্বাচন দিলে জাতীয়তাবাদী শক্তি ও ২০ দলীয় জোট নির্বাচনে আসবেনা?

ණ☛ তিনি বলেন , বাংলাদেশের ইতিহাসে বেগম খালেদা জিয়া যে কয়টি সমাবেশ করেছেন স্মরণ কালের জন বহুল সমাবেশ হয়েছে । এতে বুঝাযায়না আমাদের জনপ্রিয়তা । আওয়ামী নেতার উদ্দ্যেশে বলেন সমাবেশে জনতা বেশি হয়েছে দেশে জন সংখ্যা বেড়েছে । আমরা আপনাদের সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে দেখেছি সামনে ইডেন ও ঢাকা বিশ্ব বিদ্যালয়ের কিছু ছাত্র ছাড়া সমাবেশ খালি ছিল । আপনি সমাবেশে মানুষ বেশি হলে জনসম্পৃক্ততা বুঝায় না তাহলে জনসম্পৃক্ততা মাপ কাঠি কি ?

দৈনিক সেনবাগের কণ্ঠ/ ২৪ডিসেম্বর ২০১৪।

Post a Comment

Previous Post Next Post