বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার বলেন, সারাদেশের নির্যাতিত মানুষ আজ প্রতিটি প্রান্তর থেকে জালিম আওয়ামী সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলছে। চারিদিকে আন্দোলনের পদধ্বনি শোনা যাচ্ছে। সুতরাং গর্জে উঠার সময় এখনিই।
তিনি ২০১৫ সেশনের জন্য ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসেবে শপথ গ্রহণ পরবর্তী বক্তব্যে এসব কথা বলেন। আজ সকাল ১০ টায় রাজধানীর এক মিলনায়তনে আয়োজিত সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অধিবেশনে তাঁকে শপথ বাক্য পাঠ করান ছাত্র শিবিরের সহকারী নির্বাচন কমিশনার ও সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. মতিউর রহমান আকন্দ। অধিবেশনে উপস্থিত ছিলেন সহকারী নির্বাচন কমিশনার ও সাবেক কেন্দ্রীয় সভাপতি মো.নূরুল ইসলাম বুলবুল এবং সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. সেলিম উদ্দিনসহ কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ।
নির্বাচিত শিবির সভাপতি বলেন, রাষ্ট্রীয় সন্ত্রাসের ধারাবাহিকতা বজায় রেখে আওয়ামী সরকার যেভাবে ক্ষমতায় টিকে থাকতে চাইছে তার জবাব দেয়ার সময় এসেছে। আন্দোলনের মাধ্যমেই এই জালিম সরকারে জবাব দেয়া হবে। আমাদের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন ও শফিকুল ইসলাম মাসুদ আজো কারাগারে নির্যাতিত হচ্ছেন। শ্রদ্ধেয় নেতা মাও: মতিউর রহমান নিজামী ও মাও:সাঈদী সহ শীর্ষ নেতৃবৃন্দকে সম্পূন্ন মিথ্যা অভিযোগে কারা অন্তরিন করে রাখা হয়েছে। প্রিয় নেতা আব্দুল কাদের মোল্লাকে শহীদ করা হয়েছে। কারান্তরীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন অধ্যাপক গোলাম আযমসহ ইসলামী আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দ। ছাত্রজনতা হৃদয়ে দগদগে ক্ষত বয়ে বেড়াচ্ছে। আওয়ামী লীগকে উচিৎ শিক্ষা দিতে ছাত্রজনতা সৈরাচার বিরোধী আর একটি গণআন্দোলনের জন্য প্রস্তুত।
তিনি বলেন, বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে আওয়ামী সরকারের পতন ঘটানোর কোন বিকল্প নেই। সরকারের প্রশ্রয়ে ছাত্রলীগ আজ সারাদেশে প্রকাশ্যে তা-ব চালাচ্ছে। ক্যাম্পাস গুলোকে মিনি ক্যান্টনমেন্ট বানিয়ে তারা প্রতিহিংসা ও সন্ত্রাসের রাজনীতিকে গ্রাম গঞ্জে ছড়িয়ে দেয়ার চেষ্টা করছে। শিক্ষাঙ্গনকে সন্ত্রাসমুক্ত করতে হলে ছাত্রলীগ সন্ত্রাসীদের কালো হাত গুড়িয়ে দিতে হবে। ছাত্রজনতা এই সন্ত্রাসীদের হাত থেকে শিক্ষাঙ্গন রক্ষায় আজ প্রতিজ্ঞাবদ্ধ। সন্ত্রাসীদের ক্যাম্পাস থেকে বিতাড়নের মাধ্যমেই শিক্ষাঙ্গনকে রক্ষা করা হবে।
তিনি আরো বলেন, শত নির্যাতনের মাঝেও ছাত্রশিবির তার স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করে প্রমান করেছে কোন বাধাই এই সংগঠনকে রুখতে পারবে না। আমরা দৃঢ়তার সাথে বলছি, ২০১৫ সালে ছাত্রশিবির আরো অপ্রতিরোদ্ধ শক্তি হিসেবে বাংলাদেশের মাটিতে আবির্ভূত হবে।
নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি তার দায়িত্ব পালনে সংগঠনের সর্বস্তরের জনশক্তিদের কাছে সহযোগীতার আহব্বান জানান।
মনির আহমেদ
কেন্দ্রীয় প্রচার সম্পাদক
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
৩১ ডিসেম্বর ২০১৪