মুমিনদের জন্য আল্লাহই যথেষ্ট, রাসুল (সাঃ) এর অনুসরণই দুনিয়া ও আখেরাতের সফলতা: মোল্লা নাজিম

নোয়াখালীর সেনবাগের ৪নং কাদরা ইউনিয়নের অষ্টদ্রোন গ্রামে যুব সমাজের উদ্যোগে এ্যাডভোকেট আবদুল আজিম মানিকের সভাপতিত্বে মাওলানা নেচার উদ্দিনের পরিচালনায় তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান মেহমান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সু মধুর কণ্ঠস্বর তরুণ বক্তা কুমিল্লা বিমান বন্দর মসজিদুল কোবা কেন্দ্রীয় জামে মসজিদের সন্মানিত খতিব আল্লামা হযরত মাওলানা মোল্লা নাজিম উদ্দিন সাহেব কোরআনুল কারিম থেকে তাফসীর শুরু করেন।

তিনি কোরআন হাদীসের উদ্বৃতি দিয়ে বলেন মুমিনদের জন্য আল্লাহই যথেষ্ট, এবং রাসুল (সাঃ) এর পূর্ণ অনুসরণই দুনিয়া ও আখেরাতের সফলতা। আমরা যারা কোরআনের মাহফিল করি, আমাদের কোনো দলাদলি নাই, মত নাই, নেতার পুজা নাই, কোনো নেতার নামে স্লোগান নাই। তবে হ্যাঁ আছে! আমাদের একটা দল আছে, যে দলের নাম আল্লার দল, আমাদের একটা মত আছে, যে মতের নাম আল কোরআন, আমাদের একটা নেতা আছে, যে নেতার ছাইতে আকাশের নিচে জমিনের উপর আর কোনো নেতা হতে পারেনা যার আদর্শের সার্টিফিকেট সয়ং আল্লাহ তায়ালা দিয়েছন, তিনি হচ্ছেন জনাব মোহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ)।

যারা আল্লাহু আকবারের স্লোগান দেয়, যারা কোরআনের স্লোগান দেয়, রাসুলের নামে স্লোগান দেয়, আমারা তাদের দলে আছি। যারা এসবের বিরুদ্ধে আমারা তাদের দলে নাই।

তিনি আবু জাহিলের কথা বলতে গিয়ে বলেন, আবু জাহিল কুরআন শুনতে ভালো বাসতেন কিন্তু মানতেন না। আজকে আমাদের দেশেও বড় বড় আবুল নামের জাহিলদের পয়দা হয়েছে যারা কুরআন পড়েন, কুরআন শুনেন, কিন্তু কুরআনের শাসন চান না, আইন মানেন না। আবু জাহেল কুরআন শুনতে ভালোবাসতেন মানতেন না। আমি তখনকার আবু জাহিল আর এখনকার আবু জাহিলের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাই না। আপনারা পান কিনা? আমরা কোরআন বিরুধী ইসলাম বিরুধী মাহফিল বিরুধী ইসলামী আন্দোলন বিরুধী হবো না।

তিনি বলেন, কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠার করে সন্ত্রাস চাঁদাবাজ, নাস্তিক মুক্ত সমাজ, রাষ্ট্র গঠন করতে যুবকদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন আমরা নাস্তিক মুক্ত বাংলাদেশ চাই, আমরা কোরআন সুন্নার আইন প্রতিষ্ঠা করতে চাই। আজ কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে চক্রান্ত চলছে।

আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে নিয়ে রিমান্ডের নামে নির্যাতন করা হচ্ছে। রাসুল (সাঃ) কে গালি দেওয়া হচ্ছে, সন্ত্রাসী বলা হচ্ছে, মানুষ হত্যা করা হচ্ছে, তিনি সরকারের সমালোচনা করে বলেন, আজ যারা এ সকল ইসলাম বিরুধী কার্যকলাপ করছে সরকার তাদের বিচার না করে তাদেরকে মদদ দিচ্ছে, তাদেরকে গ্রেফতার না করে আলেমদেরকে গ্রেফতার করা হচ্ছে, তিনি সরকারকে হুশিয়ারি করে বলতে চান, অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন, নবী রাসুলদের জামানায় এ রকম নির্যাতন করা হয়েছে, আজও হচ্ছে, কিন্তু আল্লাহ তায়ালা সকল জালিমকে উচিৎ শিক্ষা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছন। আপনারাও যদি ইসলাম বিরুধীদের পক্ষ ত্যাগ না করেন আল্লাহর আযাব আর গজবের জন্য অপেক্ষায় থাকুন।

তিনি ফেরাউনের কথা স্বরণ করিয়ে দিয়ে বলেন, ফেরাউনের চাইতে তো শক্তিশালী হন নাই, আমার আল্লাহ ফেরাউনকে পানিতে চুবাইয়া বিদায় করেছন, নমরুদকে জুতা পিটা করে বিদায় করেছেন, আপনাদের অবস্থা এর ব্যতিক্রম হবেনা। কোরআনের পক্ষে থাকুন বিজয় সু নিশ্চিত।

তিনি মাহফিলের উপস্থিতি সকলকে নাস্তিক মুক্ত দেশ গড়ার আহ্বান জানিয়ে কোরআনের ছায়াতলে সমবেত হয়ে ইসলামী আন্দোলনের কর্মীদের সাথে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেন।

পরিশেষে কোরআনের পাখি আল্লামা সাঈদীসহ মুসলিম উম্মার জন্য আল্লাহর দরবারে দোয়া কামনা করে মুনাজাত পরিচালনা করেন।

উক্ত মাহফিলে আরো তাফসীর পেশ করেন, সেনবাগ উপজেলার ভাইস চেয়ারম্যান মাওলানা আবদুল মালেক সাহেব, কাদরা হামিদিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ হানিফ সাহেব সহ স্থানীয় ওলামায়ে কেরাম।

সেনবাগ প্রতিনিধি/এম এ আর/দৈনিক সেনবাগের কণ্ঠ/৩১ ডিসেম্বর ২০১৪।

Post a Comment

Previous Post Next Post