শহীদ হাফেজ মানসুরের রক্ত বৃথা যাবেনা - শিবির সেক্রেটারি

অাজ ২৯ ডিসেম্বর।২০১৩ সালের এ দিনে ২০ দলীয় জোট ঘোষিত ঢাকা অভিমুখে "মার্চ ফর ডেমোক্রেসি" কর্মসূচী বাস্তবায়ন করতে গিয়ে ঢাকার মালিবাগে ছাত্রশিবির মিছিল বের করলে পুলিশ -ছাত্রলীগের যৌথ হামলা ও গুলিতে শাহাদাৎ বরণ করেন অামাদের প্রিয় ভাই শিবির নেতা হাফেজ মানসুর অাহমেদ। যে গনতন্ত্র রক্ষার জন্য মানসুর সে দিন নিজের জীবন বিলিয়ে দিয়েছিলেন অাজও বাকশালের পেতাত্মাদের ধারা সে গনতন্ত্র অবরুদ্ধ অবস্থায় অাছে।

অাওয়ামী বাকশালী ও স্বৈরতান্ত্রিক চেতনার সরকারের কবলে পড়ে অাজ অামাদের গনতন্ত্র লাইফ সাপোটে। ক্ষমতালিপ্সুদের ক্ষমতার লোভ প্রতিনিয়ত অামাদের গনতন্ত্রকে কুড়ে কুড়ে খাচ্ছে। সময়ের ব্যবধানে গনতন্ত্র ধবংস কারী এ অাওয়ামী অপশক্তিকে জনগন ক্ষমতার মসনদ থেকে বিতাড়িত করবে।

অাজ বাকশালের পেতাত্মারা ক্ষমতায় অাসীন বলে শহীদ মানসুরের গনতন্ত্রের জন্য অাত্মত্যাগ সেরকম অালোচনায় না অাসলেও গনতন্ত্র পুনরুদ্ধার হলে তার অাত্মত্যাগকে জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে। অার অামরা বাংলার জমীনে ইসলামী সমাজ বিনির্মানের মধ্য দিয়ে শহীদ মানসুরের রক্তের বদলা নিবো।  শহীদ মানসুরের রক্ত কখনো বৃথা যাবেনা।

দৈনিক সেনবাগের কণ্ঠ/ ২৯ ডিসেম্বর ২০১৪।

Post a Comment

Previous Post Next Post