ফেনীতে আটক বিপুল পরিমাণ মাদক ধ্বংস

ফেনীতে ১১ মাসে আটক বিপুল পরিমাণ মাদক বুধবার ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলার ফেনীর জায়লস্করের ৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কার্যালয়ে দুপুরে এ সব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। ধ্বংস মাদকদ্রব্যের মধ্যে ভারতীয় মদ ১৩ হাজার ১৫২ বোতল, ফেনসিডিল ২ হাজার ২৬০ বোতল, বিয়ার ১৭৬ বোতল, কোরেক্স সিরাপ ৪১০ বোতল, ইয়াবা ট্যাবলেট ৭৯ পিস, হেরোইন ৩০ পুরিয়া, ভারতীয় গাঁজা ৫১ কেজি। ধ্বংস মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২ কোটি ১০ লাখ ৪৪ হাজার ৫২৫ টাকা।

মাদকদ্রব্য ধ্বংসের সময় বিজিবি কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ জিল্লুল হক, ৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আহমেদ জুনাইদ আলম খান, ফেনী জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আলমগীর মোহাম্মদ ফারুকী, মো. জালাল উদ্দিন, মো. খাইরুল আমিন, ফেনীর সিনিয়র সহাকারী পুলিশ সুপার মো. শাহরিয়ার আলম, ফেনী পৌরসভার মেয়র আলা উদ্দিন, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের ফেনী অফিসের কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা শেখ মো. মাসুদুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ইন্সপেক্টর শরিফুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দৈনিক সেনবাগের কণ্ঠ/ ২৪ ডিসেম্বর ২০১৪।

Post a Comment

Previous Post Next Post