রাজধানীর মিরপুরের একটি বাড়ি থেকে সরকার দলিও সংসদ সদস্যের মালিকানাধীন বেসরকারি টেলিভিশন আরটিভির সিনিয়র এক্সিকিউটিভ অ্যান্ড মার্কেটিং অফিসার ফেরদৌস আলমসহ তার চার সহযোগীকে ২০ হাজারটি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
মিরপুর থানার উপ পরিদর্শক সৈয়দ আরশাদুজ্জামান জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে পূর্ব মনিপুরের কাঁঠালতলা এলাকার ‘সুখ লেখা’ বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
“তাদের কাছে ২০ হাজার পিস ইয়াবা ছাড়াও খালি বিয়ারের কয়েকটি ক্যান, বিপুল পরিমাণ গাঁজা পাওয়া গেছে,” বলেন তিনি।
পাঁচজনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা আরশাদ।
উৎস: ইনসাফ ডটকম
Tags:
জাতীয় নিউজ