●|● মুনাফিকের আলামত ●|●

আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেনঃ যার মধ্যে চারটি দোষ পাওয়া যাবে সে নিরেট মুনাফিক। যার মাঝে চারটির কোন একটি পাওয়া যাবে তার মধ্যে মুনাফেকীর একটি খাসলত আছে, যেই পর্যন্ত না সে তা বর্জন করে। সেগুলো হলঃ (১) তার নিকট আমানত রাখা হলে সে তার খেয়ানত করে; (২) সে কথা বললে মিথ্যা বলে (৩) সে ওয়াদা করলে তা ভঙ্গ করে এবং (৪) সে ঝগড়ায় লিপ্ত হলে অশ্লীল গালি-গালাজ করে।

[ওয়াদা পালন করা অধ্যায় ::
রিয়াযুস স্বা-লিহীন :: বই ২ :: হাদিস ৬৯০]

Post a Comment

Previous Post Next Post