লক্ষ্মীপুরে শিবিরের শহর সেক্রেটারি আটক

লক্ষ্মীপুর শহর ছাত্রশিবিরের সেক্রেটারি মুঃ হারুনুর রশিদকে (২৪) আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে দত্তপাড়ার নিজ বাড়ির সামনে থেকে পুলিশ তাকে আটক করে। হারুন লক্ষ্মীপুর শহর (মহানগর) ছাত্রশিবিরের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

লক্ষ্মীপুর শহরের শিবির সভাপতি আব্দুল আউয়াল রাসেল জানান, শিবির নেতা হারুন মাস্টার্স পরীক্ষার্থী, তাকে বিনা উস্কানিতে হয়রানির উদ্দেশ্যে আটক করা হয়েছে। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি করছি। লক্ষ্মীপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তবে কী ধরনের অভিযোগ রয়েছে তা তিনি সুনির্দিষ্ট করে জানাতে পারেননি।


এম/এ/আর/সেনবাগ‬

Post a Comment

Previous Post Next Post