সেনবাগে ট্রাক চাপায় নিহত-১, আহত-১

সেনবাগ: নোয়াখালীর সেনবাগ উপজেলার ফেনী-নোয়াখালী সড়কের তিনপুকুরিয়া এলাকায় মালবাহী ট্রাক চাপায় রাহাদ আহম্মদ নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ঘটনায় অপর একজন মোটরসাইকেল আরোহী গুরুত্বর আহত হয়েছে।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত রাহাদ আহম্মদ (২৫) সেনবাগ উপজেলার উত্তর রাজারামপুর গ্রামের মজিবুল হকের ছেলে। আহত রাজু (২৬) ফেনী জেলার দাগনভূইয়া উপজেলার নয়নপুর গ্রামের কামাল উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় রাহাদ ও রাজু মোটরসাইকেল যোগে ফেনী জেলার দাগনভূঞার দিকে যাচ্ছিল। পথে সেনবাগ উপজেলার ফেনী-নোয়াখালী সড়কের তিনপুকুরিয়া এলাকায় ফেনী থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক তাদের মোটরসাইকেলটিকে সামনে থেকে চাপা দেয়। এসময় মোটরসাইকেল আরোহী রাহাদ ঘটনাস্থলে নিহত হয়। ঘটনায় রাজুর গুরুত্বর আহত হয়।

পরে স্থানীয় লোকজন রাজুকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম ঘটনা নিশ্চিত করে জানান, ঘটনার পরে চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া মৃতদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সেনবাগ প্রতিনিধি/এম/এ/আর/১৬ জুন

Post a Comment

Previous Post Next Post