উত্তরাঞ্চলের তিন জেলা নাটোর, রাজশাহী ও চাপাইনবাবগঞ্জে মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ছাত্রশিবির।
সোমবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিবির সেক্রেটারি রানাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে হরতালের ডাক দিয়েছে শিবির।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক জামাল উদ্দিন হরতালের কথা বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
আহত রানাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। তিনি রাবির ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। রানা নবাব আব্দুল লতিফ হল শাখা শিবিরের সেক্রেটারি।
উৎসঃ বাংলানিউজ২৪
Tags:
নিউজ শিবির