দাগনভূঞায় মুসলিম এইডের শিক্ষা বৃত্তি প্রদান

দাগনভূঞায় আন্তজার্তিক সাহায্য ও উন্নয়ন সংস্থা মুসলিম এইড বাংলাদেশের দাগনভূঞা শাখার উদ্যোগে গ্রুপ লিডার কনফারেন্স ও শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে উপজেলা বিআরডিবি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা খানম। দাগনভূঞা শাখা ব্যবস্থাপক ফখরুল ইসলাম মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিআরডিবি চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আবদুল্লাহ, বীকন মডেল কলেজ ফেনীর প্রভাষক ও সাংবাদিক আবদুল্লাহ আল-মামুন, সিলোনীয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম। বক্তব্য রাখেন ফেনী সদর শাখা ব্যবস্থাপক মামুনুর রশিদ, প্রোগ্রাম সুপারভাইজার খায়রুল ইসলাম ও আসাদুজ্জামান প্রমুখ।

প্রতিবেদক/এম/এ/আর/সেনবাগ

Post a Comment

Previous Post Next Post