শেখ হাসিনা ডিসেম্বর পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবে কিনা এ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বলেছেন, হাসিনা বেশি দিন থাকবে না। আওয়ামী লীগও থাকবে না। ডিসেম্বর পর্যন্ত থাকবে কিনা সন্দেহ। আওয়ামী লীগের মা কংগ্রেস হেরে গেছে। মা মরলে কেমন লাগে আমি জানি।
শনিবার বিকালে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া বাজার মাঠে উপনির্বাচনে নিজ দলের প্রার্থী শফিকুল ইসলাম দেলোয়ারের পক্ষে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাদের সিদ্দিকী বলেন, উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী সেলিম ওসমান, আর তার পক্ষে কাজ করছে আওয়ামী লীগ। নৌকা যখন ডুববে তখন লাঙ্গলসহ সবাই একসাথেই ডুববে। এমন অবস্থা হবে কংগ্রেসের মতো ৪৪টি আসনও পাবে না।
কাদের সিদ্দিকী বলেন, শাপলা চত্বরে আওয়ামী লীগ যেভাবে আলেমদের হত্যা করেছে। রক্তে রঞ্জিত করেছে। ফোরাতের তীরেও ঈমাম হোসেনের বাহিনীর এতো রক্ত ঝরে নাই। কারণ, ঈমাম হোসেনের সৈন্য কম ছিল।
প্রতিবেদক/এম/এ/আর/সেনবাগ