“গাছে গাছে সবুজ দেশ আমার সোনার বাংলাদেশ” এ শ্লোগান কে সামনে রেখে নোয়াখালী শহর ছাত্রশিবিরের এক বনার্ঢ্য র্র্যালী করে। কেন্দ্রীয় কার্যকরি পরিষদ সদস্য ও নোয়খালী শহর সভাপতি নেয়ামত উল্লাহ শাকের এর নেতৃত্বে র্র্যালীটি জেলার শহর মাইজদীর টাউন হল মোড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পৌরবাজারে গিয়ে শেষ হয়।
এতে অন্যদের মধ্যে ছিলেন- নোয়াখালী জেলা দক্ষিন সভাপতি জিয়াউল হক জিয়া, শহর সেক্রেটারি গিয়াস কামাল সাজু, সাংগঠনিক সম্পাদক মাহবুব এলাহী, প্রশিক্ষন সম্পাদক হাম্মাদুর রহমান, কলেজ সভাপতি আমিরুল ইসলাম নাসিম, পৌরসভা পূর্ব সভাপতি আহসান উল্লাহ প্রমুখ। র্র্যালী শেষে সাধারন মানুষের মাঝে গাছের চারা বিতরন করেন শহর সভাপতি নেয়ামত উল্লাহ শাকের।
প্রতিবেদক/এম/এ/আর/সেনবাগ