স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও দেশ গঠনে মেধাবীদের এগিয়ে আসতে হবে : শিবির সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার বলেন, স্বাধীনতার পর চার দশক পেরিয়ে গেলেও বাংলাদেশ এখনো দেশ হিসেবে কাংখিত মানে পৌঁছাতে পারেনি।দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজ হুমকির সম্মুখীন। এই অবস্থায় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রড়্গায় এবং দেশ গঠনে মেধাবীদের এগিয়ে আসতে হবে।
তিনি শনিবার ছাত্রশিবির ঢাকা মহানগরী পূর্বের এসএসসি ও দাখিলে জিপিএ ৫ প্রাপ্তদের নিয়ে আয়োজিত কৃতি ছাত্র সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আজ বিকাল ৩ টায় রাজধানীর এক মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। মহানগরী সভাপতি রেজাউল হক রিয়াজের সভাপতিত্বে ও সেক্রেটারী এম শামিমের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, শাখা অফিস সম্পাদক শরিফুল ইসলাম, অর্থ সম্পাদক তুজাম্মেল হক, অফিস সম্পাদক সোহেল রানা মিঠু, মানবাধিকার বিষয়ক সম্পাদক গোলাম সাদেক, প্রচার সম্পাদক আব্দুল কাদের, এইচআরডি সম্পাদক ইমাম হোসেন, ফায়জুর রহমান, হাফিজুর রহমান প্রমূখ।
শিবির সভাপতি বলেন, আমরা বিশ্বাস করি, মেধাবীরা দেশ গঠনে ভূমিকা রাখলে বাংলাদেশের চেহারা বদলে যাবে। দেশ গঠনের উদ্দেশ্যেই মেধাবীদের ক্যারিয়ার গঠনে মনোযোগী হতে হবে। একজন ছাত্রের যেমন তার পরিবারের প্রতি দায়িত্ব রয়েছে, একইভাবে তার দেশের প্রতিও দায়িত্ব রয়েছে। সে দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, ছাত্রশিবির সবসময়ই মেধাবীদের পাশে থেকেছে। মেধাবীরা যেন সঠিক পথে থাকে ও নৈতিকতার শিড়্গা নিয়ে দেশ ও জাতির সেবায় আত্ননিয়োগ করতে পারে, সেই প্রচেষ্টা অব্যাহত রেখেছে ছাত্রশিবির। ছাত্রশিবির যখন একটি ছাত্র সংগঠন হিসেবে সচেতনভাবে দায়িত্ব পালন করছে, তখন সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগ সন্ত্রাসের মাধ্যমে সারাদেশের শিড়্গাঙ্গনে অস্থিতিশীলতা তৈরি করে রেখেছে। এখন সময় এসেছে শিড়্গাঙ্গনে সন্ত্রাসীদের প্রতিরোধ করে মেধা বিকাশের পথ পরিস্কার করতে হবে। এজন্য বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ থেকে ভূমিকা রাখতে হবে।
তিনি কৃতি শিড়্গার্থীদের উদ্দেশ্যে বলেন, ছাত্র হিসেবে তোমরা কৃতিত্বের পরিচয় দিয়েছো, মানুষ হিসেবেও তোমাদের একইভাবে কৃতিত্বের পরিচয় দিতে হবে। ভালো ফল যেন তোমাকে আরো ভালো মানুষে পরিণত করে, সেটা লক্ষ্য রাখতে হবে। মানুষের মত মানুষ হবার যে পাঠ আমরা শৈশবে পেয়ে থাকি, সময়ের সাথে যেন সেই পাঠ আমরা ভুলে না যাই। সচ্চরিত্র গঠনের মাধ্যমে আজীবন সত্ভাবে বাঁচার প্রত্যয় নিজের মাঝে ধারণ করতে হবে। তাহলেই তোমাদের দ্বারা বাংলাদেশকে কাংখিত লড়্গে নিয়ে যাওয়া সম্ভব হবে।
শিবির সভাপতি পবিত্র মাহে রমযানে সিয়াম সাধনা করে আত্মশুদ্ধির মাধ্যমে নিজেকে আরো ভালো মানুষ হিসেবে পরিণত করতে কৃতি ছাত্রদের প্রতি আহ্বান জানান।

প্রতিবেদক/এম/এ/আর/সেনবাগ

Post a Comment

Previous Post Next Post