এ কেমন শত্রুতা !

চাচার ওপর হামলা করতে ব্যর্থ হয়ে বাগানের অর্ধশতাধিক বিভিন্ন ফলজ ও বনজ চারা গাছ কাটলো ক্ষিপ্ত ভাতিজা।

শনিবার লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর-পশ্চিম কেরোয়া গ্রামের উকিল বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, জমি নিয়ে বিরোধের জের ধরে ওই গ্রামের অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোস্তফা মিয়ার সঙ্গে ভাতিজা মিলন হোসেনের বিরোধ চলছিল। এর জের ধরে মিলনের নেতৃত্বে একদল সন্ত্রাসী চাচার ওপর হামলার চেষ্টা চালায়। এসময় চাচাকে খুঁজে না পেয়ে তার বাগানের কাঁঠাল, কলা, নারিকেল, সুপারিসহ বিভিন্ন প্রজাতির অর্ধশতাধিক ফলজ-বনজ বৃক্ষের চারা গাছ কেটে ফেলে ভাতিজাসহ ভাড়টে সন্ত্রাসীরা।

এতে প্রায় অর্ধলক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন চাচা মোস্তাফা।

এ ব্যাপারে রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার বলেন, এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উৎসঃ   বাংলানিউজটোয়েন্টিফোর

Post a Comment

Previous Post Next Post