নোয়াখালী সদর: ইসলামী ছাত্রশিবির নোয়াখালী শহর শাখা সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেছে।
মঙ্গলবার স্থানীয় ১টি বিদ্যালয়ের প্রাঙ্গনে এ কর্মসূচির উদ্ভোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপন ও বিতরন কর্মসূচির উদ্বোধন করেন, কেন্দ্রীয় মাদরাসা কার্যক্রম সম্পাদক হাফেজ মহি উদ্দিন।
এসময় আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কার্যকরি পরিষদ সদস্য ও নোয়াখালী শহর সভাপতি নেয়ামত উল্লাহ শাকের, সাধারন সম্পাদক গিয়াস কামাল সাজু, সাংগঠনিক সম্পাদক মাহবুব এলাহি, প্রকাশনা সম্পাদক হাম্মাদুর রহমান, শিবির নেতা মনির আহমেদ, জয়নুল আবদিন ফরহাত, কামরুল ইসলাম প্রমুখ।
প্রতিবেদক/এম/এ/আর/সেনবাগ
Tags:
নিউজ শিবির