চট্টগ্রামে জামায়াত-শিবিরের ২০ জন আটক

জামায়াত অধ্যুষিত সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলায় রোববার রাতভর সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। এসময় জামায়াত-শিবিরের ২০ সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।

চট্টগ্রাম জেলা পুলিশের সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) একেএম এমরান ভূঁইয়া, সাতকানিয়া থানার ওসি মো.খালেদ হোসেন এবং লোহাগাড়া থানার ওসি মো.শাহজাহান যৌথভাবে এ অভিযানে নেতৃত্ব দেন। থানা এবং জেলা পুলিশের প্রায় এক হাজার সদস্য এ অভিযানে অংশ নেন।

এএসপি একেএম এমরান ভূঁইয়া বাংলানিউজকে জানান, সাতকানিয়ার এওচিয়া, কাঞ্চনা, মাদার্শা এবং লোহাগাড়ার চুনতি এলাকা থেকে ২০ সন্ত্রাসীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে গত সংসদ নির্বাচন পূর্বাপর এবং দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়ের পর সহিংসতার অভিযোগে একাধিক মামলা আছে।

আটক সন্ত্রাসীদের সুনির্দিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার আদালতে হাজির করা হবে বলে এএসপি জানান।

উৎসঃ বাংলানিউজটোয়েন্টিফোর

Post a Comment

Previous Post Next Post