সেনবাগে স্কুল ছাত্রীর লাশ উদ্ধার ||

সেনবাগ: নোয়াখালীর সেনবাগে সারমিন আক্তার (১১) নামে এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

ঘটনাটি বুধবার রাতে উপজেলা কেশারপাড়া ইউনিয়নের পূর্ব খাজুরিয়া গ্রামের বাসার মিয়ার বাড়ীতে এ ঘটনা ঘটে। সে ঔ গ্রামের আবুল হাসমের মেয়ে ও খাজুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী।

স্থানিয় ও থানা সুত্রে জানাগেছে, উপজেলা কেশারপাড়া ইউনিয়নের খাজুরিয়া পূর্ব পাড়ার বাসার মিয়ার বাড়ীর আবুল হাসমের ৬ মেয়ের মধ্যে সারমিন আক্তার চতুর্থ। স্থানিয় খাজুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণিতে পড়ালেখা করছে। পারিবারিক ভাবে আবুল হাসেম মিয়া আর্থিক অবস্থা খুব খারপ। এক জনের আয় দিয়ে পরিবারের ব্যায় ভার বহন করা খুবই কষ্টের। তার মধ্যে ঘটনার দিন দুপুরে সারমিন বিদ্যালয় ছুটির পর বাড়ীতে এসে খবার না পেয়ে বোনের সাথে কথা কাটা কাটি হয়। রাতে বোনদের অজান্তে ঘরের আয়ার সাথে ফাঁস দেয়। অপর বোনেরা প্রকৃতির ডাকে সাড়া দিতে উঠলে দেখে ঘরের মধ্যে সারমিনের লাশ ঝুলছে।

এ সময় তারা চিৎকার শুরু করলে পাশের লোকজন এগিয়ে এসে। বিষয়টি সাথে সাথে জান প্রতিনিধিকে জানালে তারা বিষয়টি থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ রাতেই লাশ উদ্ধার করে বৃহষ্পতিবার দুপুরে ময়না তদন্তে জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের  মর্গে প্রেরন করে। এ ব্যাপারে থানা অপমৃত্যু মামলা হয়েছে।  

কেশারপাড় ইউপি চেয়ারম্যান আবদুল ও  সদস্য জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

দৈনিক সেনবাগে কণ্ঠ/ ১৪ আগষ্ট ২০১৫।

Post a Comment

Previous Post Next Post