সেনবাগ: বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে সোমবার নোয়াখালী সেনবাগ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে।
সন্ধ্যা ৭টায় রিটানিং অফিসার এ.বি.এম আবদুল আলিম ভোটের ফলাফল ঘোষনা করেন। এতে সভাপতি পদে আবদুস ছাত্তার ১৮৬ভোট ও সাধারন সাম্পাদক পদে মোঃ মনিরুল ইসলাম ২২২ নির্বাচিত হন।
অন্যান্য পদে যারা নির্বাচিত হলেন তারা হলেন, ১নং সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম ২৩২ভোট, ২নং সহ-সভাপতি আবদুল ওহাব বিএসসি ২২৬ ভোট, ৩নং সহ-সভাপতি মোঃ শরীফুল ইসলাম ২২৪ ভোট, ৪নং সহ-সভাপতি মোঃ ইলিয়াছ ২০৬ ভোট, ৫নং সহ-সভাপতি মাহামুদুল হক ২০২ ভোট, ১ নং যুগ্ন সাধারন সাম্পাদক মাওলানা মোঃ ইসলামইল ১৯৭ ভোট, ২নং যুগ্ন সাধারন সাম্পাদক শাহ আলম ১২৮ ভোট, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর ছিদ্দিক ১০৩ ভোট, কোষাধক্ষ্য সাংবাদিক ফখরুদ্দিন মোবারক শাহ রিপন ১৪৯ ভোট, শিক্ষা ও গবেষনা সম্পাদক মীর হোসেন ১৬৮ ভোট, সাংস্কৃতি সম্পাদক আবু তাহের ১৭৭ ভোট, ও বিনা প্রতিদ্ধন্ধিতায় নির্বাচিত হলেন সমাজ কল্যান সাম্পাদক মোঃ বদরুল আলম নয়ন, দপ্তর সম্পাদক হারুন অর রশিদ, প্রচার ও প্রকাশনা মোঃ মোয়াজ্জেম হোসেন, মহিলা সম্পাদিকা সাবরিনা পারভিন।
সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১১টায় নোয়াখালী জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর সম্মেলনের উদ্ধোধন ঘোষনা করেন।
এসময় সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক মোহাম্মদ উল্যার সভাপতিত্বে ও সেলিমের সঞ্চালনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আবুল কাশেম।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন, হারনায়ানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও রিটানিং অফিসার এ.বি.এম আবদুল আলিম। সম্মেলনের দ্বিতীয় পর্বে দুপুর ১টা থেকে ৪টা পর্যন্ত সমিতির সদস্যদের ভোট গ্রহণ চলে। উপজেলার ২৬টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা এ ভোটে অংশ গ্রহণ করেন। বিভিন্ন পদে ২৭ জন প্রার্থী প্রতিদ্ধন্ধিতা করেন এর মধ্যে ৪জন বিনা প্রতিদ্ধন্ধিতায় নির্বাচিত হন।
দৈনিক সেনবাগের কণ্ঠ/ ২৭ জানুয়ারি ২০১৫।