জামায়াতে ইসলামীর ফেনী জেলা আমীর একেএম সামছুদ্দীনকে সোমবার দুপুরে আদালত ভবন থেকে গ্রেফতার করেছে পুলিশ।
তার বিরুদ্ধে ম্যাজিস্ট্রেটের গাড়ীতে বোমা হামলা ও শহীদ মিনারে হামলা-ভাংচুরের মামলা রয়েছে বলে পুলিশ জানায়। এ দিকে জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে সরকারের পুলিশ বাহিনী সম্পূর্ণ অন্যায় ভাবে তাকে গ্রেফতার করেছে, তার বিরুদ্ধে আগের কোনো মামলা নেই।
ফেনী মডেল থানা সূত্র একেএম সামছুদ্দীনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
নিজস্ব প্রতিনিধি/দৈনিক সেনবাগের কণ্ঠ/ ১২ জানুয়ারি ২০১৫।
Tags:
নিউজ রাজনীতি