কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠায় যুবকদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে - অধ্যাপক মফিজুর রহমান ||

নিজস্ব প্রতিনিধি : গতকাল নাঙ্গলকোট উপজেলার দৌলখাঁড় ইউনিয়ন যুব সমাজের উদ্যোগে দৌলখাঁড় ইউনিয়নের চেয়ারম্যানেরর সভাপতিত্বে দৌলখাঁড় বাজাের তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান মেহমান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক ও গবেষক অধ্যাপক মফিজুর রহমান সাহেব কোরআনুল কারিমের সূরা ইব্রাহীমের একটি আয়াত থেকে তাফসীর শুরু করেন।

কোরআন হাদীসের উদ্বৃতি দিয়ে তিনি হযরত ইব্রাহিম (আ:) ও তাঁর পুত্র হযরত ইসমাঈল (আ:) এর কথা তুলে ধরে বলেন, কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠায় যুবকদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে এবং যুবদেরকেই কোরআনের রাজ কায়েমের জন্য জীবনকে বেশী কোরবান করতে হবে। এই যুবেকেরাই ইসলাম প্রতিষ্ঠার জন্য সব চাইতে বেশী ভূমিকা পালন করেছে। যুবকদেরকে মনে রাখতে হবে মুমিনদের জন্য আল্লাহর কোরআন এবং রাসুল (সাঃ) এর পূর্ণ অনুসরণই দুনিয়া ও আখেরাতের সফলতা।

তাই আসুন আমরা সকলে মিলে সেই আল্লাহর দেওয়া বিধান তথা আল কোরআন ও রাসুলুল্লাহ সাঃ এর সুন্নাহর প্রতিষ্ঠার সংগ্রামে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হই।

তিনি মাহফিলের উপস্থিতি সকলকে নাস্তিক মুক্ত দেশ গড়ার আহ্বান জানিয়ে কোরআনের ছায়াতলে সমবেত হয়ে ইসলামী আন্দোলনে শরীক হওয়ার তাগিদ দেন।

পরিশেষে শত শত লোক নিয়ে মুসলিম উম্মার জন্য আল্লাহর দরবারে দোয়া কামনা করে মুনাজাত পরিচালনা করেন।

নিজস্ব প্রতিনিধি/দৈনিক সেনবাগের কণ্ঠ/ ১০ জানুয়ারী ২০১৫।

Post a Comment

Previous Post Next Post