বেগমগঞ্জে অবরোধকারী-পুলিশ সংঘর্ষে বিএনপি ২ কর্মী নিহত ||

নোয়াখালী (বেগমগঞ্জ প্রতিনিধি) : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী শহরে অবরোধকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষে পুলিশসহ অর্ধশত আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত রুবেল ও জাহাঙ্গীর নামে নামের দুই বিএনপি কর্মী নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় চিকিৎসাধীন রুবেল মারা যায়।

জানা গেছে, বিকেলে ২০ দলীয় জোটের নেতাকর্মীরা অবরোধের সমর্থনে চৌমুহনীতে মিছিল বের করে। মিছিলটি রেল গেইটে আসলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সাথে অবরোধকারীদের সংঘর্ষের সূত্রপাত হয়। অবরোধকারীদের ধাওয়ার মুখে পুলিশ পিছু হটে যায়।

এরপর চারিদিকে সহিংসতা ছড়িয়ে পড়ে।

এ পরিস্থিতিতে অতিরিক্ত পুলিশ ও বিজিবি এসে গুলি করলে ৮ জন অবরোধকারী গুলিবিদ্ধসহ অর্ধশত আহত হয়।

আহতদের মধ্যে বেগমগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) জসিম উদ্দিন, চৌমুহনী পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিসান আহম্মদ, চৌমুহনীর টিএসআই সাইফুল সিকদারও রয়েছেন।

চৌমুহনী শহরের পরিস্থিতি বর্তমানে থমথমে রয়েছে। শহরে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

বেগমগঞ্জ প্রতিনিধি/এম এ আর/দৈনিক সেনবাগের কণ্ঠ/ ০৭ জানুয়ারি, ২০১৫।

Post a Comment

Previous Post Next Post