বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান " সরকার পতনের অান্দোলন ঠেকাতে বেকায়দায় সরকার" উল্লেখ করে তার ফেসবুকের পাতায় লিখেছেন,
২০ দলীয় জোটের অান্দোলনের সক্ষমতা নিয়ে অহরহ তুচ্ছতাচ্ছিল্যকারী অাওয়ামী লীগ এবার হঠাৎ করে তুঙ্গে উঠা সরকার পতনের অান্দোলন ঠেকাতে বেকায়দায় পড়েছে।
জনবিচ্ছিন্ন ইনু মেননরা অাওয়ামী লীগের ক্ষমতার অংশীদার হলেও রাজপথে বিরোধী শক্তির মোকাবেলায় কথার ডুগডুগি বাজানো ছাড়া দলীয়ভাবে অাওয়ামী লীগকে সহযোগিতা করার মতো বিন্দুমাত্র মুরোদ তাদের নেই।
যেখানে বিএনপির সাথে রাজপথের অান্দোলনে শক্তিশালী রাজনৈতিক সহযোগী জামায়াত-ছাত্রশিবির অাছে সেখানে অাওয়ামী লীগের সাথে রাজপথের অান্দোলনে সহযোগী শক্তি হিসেবে কেউ নেই।
ফলে তারা রাজপথে জোটগত শক্তি প্রয়োগের সাহস না দেখিয়ে রাষ্ট্রীয় শক্তির উপর ভর করে দম্ভোক্তি করে যাচ্ছে। অাইনশৃঙ্খলা বাহিনী তাদের সেইফ করার অাশ্বাস না দিলে রাজপথে অাওয়ামী লীগ নেতাদের মাইক্রোসকোপ দিয়েও খুঁজে পাওয়া যাবেনা।
২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া এবার যেভাবে ফ্যাসিবাদী অাওয়ামী শক্তির পতন ঘটিয়ে গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার পুনরুদ্ধারে দৃঢ়তা ও অাপোষহীনতার পরিচয় দিচ্ছেন তা অব্যাহত থাকলে জনবিচ্ছিন্ন অাওয়ামী লীগের পতন অবশ্যম্ভাবী।
জনগনের সমর্থনে জুলুমবাজ সরকারের এ পতন অান্দোলন ধীরে ধীরে গণবিস্ফোরণে রূপ নিবে ইনশা-অাল্লাহ।
দৈনিক সেনবাগের কণ্ঠ/ ০৭ জানুয়ারী ২০১৫।