নোয়াখালী ব্যুরো : নোয়াখালীতে যুবদলের দুই কর্মী নিহতের প্রতিবাদে ও সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে মিছিল করেছে ২০দলের নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান সড়কের দিকে আসার চেষ্টা করলে ধাওয়া দেয় পুলিশ। এছাড়া, ফাঁকা গুলি করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেওয়া হয়। বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে মাইজদীর জজকোর্ট ও টাউনহল এলাকায় এসব ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে ২০দলের ছয় নেতাকর্মীকে আটক করে পুলিশ। আটকদের নামপরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
পরে, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে, বুধবার রাতভর অভিযান চালিয়ে ২০দলের আরো ২৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
দৈনিক সেনবাগের কণ্ঠ/ ৮ জানুয়ারী ২০১৫।
Tags:
জেলা সংবাদ