সেনবাগে বিএনপি-জামায়াত নেতাদের বাড়িতে ভাঙচুরের অভিযোগ ||

নোয়াখালী (সেনবাগ) : নোয়াখালীর সেনবাগে পুলিশ, বিজিবির বিরুদ্ধে বিএনপি- জামায়াত নেতাদের বাড়িতে অভিযানের নামে আসবাব পত্র ভাংচুরের অভিযোগ উঠেছে।

বুধবার রাত ১১ টা থেকে সেনবাগের ৪নং কাদরা ইউনিয়নের নজরপুর, বিন্নাগনি, চাঁদপুরের জামায়াত নেতা গোলাম হোসেন শাহীনের বাড়িসহ বিএনপি জামায়াত নেতাদের বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের আসার খবর পেয়ে শাহীন পিছনের দরজা দিয়ে দ্রুত বের হয়ে যায়। এ সময় পুলিশ শাহীনের মোবাইল ফোনটি নিয়ে যায় বলে তার পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, চাঁদপুরের জামায়াত নেতা গোলাম হোসেন শাহীনের বাড়িতে সাজানো আসবাব পত্র সব এলোমেলো অবস্থায় পড়ে আছে। মেঝেতে কাঁচের আসবাব পত্রের ভাঙ্গা অংশও পড়ে থাকতে দেখা যায়।

একই অবস্থা দেখা যায় ইউনিয়নের নজরপুর, বিন্নাগনি গ্রামের বিএনপি জামায়াতের একাধিক ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতার বাড়িতে।

তবে বাড়িতে না থাকায় তারা কেউই আটক  হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে, বিএনপি জামায়াতের একাধিক নেতা সাতক্ষীরার মত তান্ডব চালানো হচ্ছে দাবি করে বলেন এই অবৈধ সরকারের বিরুদ্ধে যারাই কথা বলছে তাদের উপরই নেমে আসছে অমানষিক নির্যাতন। তাই এই সৈরাচারকে বিদায় করা এখন সময়ের দাবি।

সেনবাগপ্রতিনিধি/দৈনিক সেনবাগের কণ্ঠ/৮ জানুয়ারি ২০১৫

Post a Comment

Previous Post Next Post