নারায়ণগঞ্জ বালুর মাঠে তাফসীরুল কোরআন মাহফিলে আল্লামা হযরত মোল্লা নাজিম উদ্দিন বলেন, যুগে যুগে কোরআনের পক্ষে যারা কথা বলেছে ইসলামী আন্দোলনের কথা বলেছে তাদের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন হামলা, মামলা হয়েছে নানা ভাবে, নানা কৌশলে। বার বার থামিয়ে দেয়ার চেষ্টা হয়েছে ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামকে।
তিনি বলেন, কিন্তু কোন দমন নিপীড়নই কোরআনের কথা ইসলামী আন্দোলনের পথচলা থামিয়ে দিতে পারেনি, এখনও পারবেনা ইনশাল্লাহ।
এদেশের তৌহিদী জনতার কণ্ঠস্বর, গণমানুষের প্রিয়মানুষ, বিশ্ব ইসলামী আন্দোলনের উজ্জল নক্ষত্র কোরআনের জীবন্ত ভাষ্যকার আল্লামা সাঈদী সাহেবের বিরুদ্ধে আনা সকল অভিযোগই শতাব্দীর শ্রেষ্ঠ মিথ্যাচার। আমরা বিশ্বাস করি, সকল মিথ্যাচারের অবসান ঘটিয়ে, অপপ্রচার অপনোদন করে গণমানুষের প্রিয় মানুষ কোরআনের কুকিল পাখি সকলের মাঝে বিজয়ী বেশে ফিরে আসবে ইনশাআল্লাহ।
সুন্দর মনের মানষুটির সাথে যারা বেয়াদবি করেছে মনে রাখবা তোমাদের ঠাই দুনিয়া আখেরাত কোনোটাতেই হবে না।
দৈনিক সেনবাগের কণ্ঠ/০১ জানুয়ারি ২০১৫।