সেনবাগে আওয়ামীলীগ সভাপতির বাড়ীতে হামলা, প্রতিবাদে সড়ক অবরোধ

নোয়াখালী সেনবাগ মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জিয়াউল হকের বাড়ীতে গত সোমবার রাত ১২টায় হামলা চালায় একদল দুর্বৃত্ত্ব। হামলার প্রতিবাদে (চৌমুহনী-ফেনী) কল্যান্দী বাজার সড়ক অবরোধ করে ছাত্রলীগ যুবলীগের নেতা কর্মীরা। পরে সেনবাগ থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

সভাপতি জিয়াউল হক জানান, বাড়ীর সবাই ঘুমানোর পর প্রায় রাত ১২টায় আমার বসত বাড়ীতে ইট পাটকেল বৃষ্টির মত নিক্ষেপ করে ৮-১০ জন দুর্বৃত্ত্ব। পরে স্থানীয়রা এগিয়ে আসলে পালিয়ে যায় তারা।

সেনবাগ থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মমিনুল ইসলাম বলেন, আমি রাতে ঘটনাস্থল পরির্দশন করেছি। থানায় কোন অভিযোগ দেওয়া হয়নি, অভিযোগ দিলে ব্যবস্থা গ্রহন করা হবে।

সেনবাগ প্রতিনিধি/দৈনিক সেনবাগের কণ্ঠ/ ৩০ ডিসেম্বর ২০১৪।

Post a Comment

Previous Post Next Post