"শিবির সভাপতিকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিল নেতাকর্মীরা।"

এরাই বীর, এরাই শিবির।
ঝটিকা মিছিলে পুলিশ ধাওয়া দিয়ে সিলেট মহানগর সভাপতি আব্দুর রাজ্জাক ভাইকে ধরে ফেলে কিন্তু শিবির কর্মীদের পাল্টা প্রচেষ্টায় উনাকে ধরে রাখতে পারেনি। অবশেষে শিবির কর্মীরা পুলিশের হাত থেকে ছিনিয়ে নিল প্রাণ প্রিয় নগর সভাপতি রাজ্জাক ভাইকে ।

তথাকথিত মানবতা বিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এটিএম আজহারুল ইসলামের ফাঁসির রায়ের প্রতিবাদ করেছে সিলেট জামায়াত ও ছাত্র সংগঠন ছাত্রশিবির। এ সময় পুলিশ ২ শিবির কর্মীকে আটক করেছে।

মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে নগরীর সুরমা পয়েন্টে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে একটি ঝটিকা মিছিল বের করে শিবির নেতাকর্মীরা।

সিলেট মহানগর শিবিরের সভাপতি আব্দুর রাজ্জাকের নেতৃত্বে বের হওয়া মিছিলটি সুরমা আসার পর পুলিশ তাদের ধাওয়া করে। মিছিল কারীদের গ্রেফতার করার চেষ্টা করে।

আচ্ছা, অন্যান্য কোন ছাত্র সংগঠনের কর্মীরা তাদের নেতাদের এমন করে ভালবাসে ???

এটাই হল ইসলামী আন্দোলনের কর্মীদের ভ্রাতৃত্ব। নিজে না খেয়ে অপর ভাইকে খাওয়ায়, নিজের বিপদ জেনেও অপর ভাইকে বিপদ মুক্ত করে।

আলহামদুলিল্লাহ।

দৈনিক সেনবাগের কণ্ঠ/৩০ডিসেম্বর ২০১৪।

Post a Comment

Previous Post Next Post