নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

ঢাকা: নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আজ বুধবার বিকেল ৫টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতে বক্তব্য রাখবেন।

ক্ষুদে বার্তার মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে দলের দপ্তর বিভাগ। তবে সংবাদ সম্মেলনের বিষয়বস্তু সম্পর্কে জানানো হয়নি।

ধারণা করা হচ্ছে বকশিবাজার আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত বিশেষ জজ আদালতে বেগম খালেদা জিয়ার হাজিরাকে কেন্দ্র করে বিএনপি-ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলার বিষয়ে ব্রিফিং করবেন ফখরুল।

উল্লেখ্য, বিশেষ জজ আদালতে বেগম খালেদা জিয়ার হাজিরাকে কেন্দ্র করে সকাল থেকেই বকশিবাজার এলাকায় জড়ো হতে থাকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এসময় ছাত্রলীগ সভাপতি বদিউজ্জামান সোহাগের নেতৃত্বে একটি মিছিল এসে তাদের উপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে এবং কয়েক রাউন্ড ফাঁকা গুলি চালায়। এছাড়া কাঁদানে গ্যাস ও জলাকামান ব্যাবহার করা হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়।

দৈনিক সেনবাগের কণ্ঠ/ ২৪ ডিসেম্বর ২০১৪।

Post a Comment

Previous Post Next Post