যে কোন মূল্যে ২৭ তারিখের সমাবেশ বাস্তবায়ন করা হবে - গাজীপুর মহানগর শিবির

২০ দলীয় জোটের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে ভাওয়াল কলেজ থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত ব্যাপক শোডাউন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগরী। বিক্ষোভ সমাবেশ থেকে শিবিরের গাজীপুর মহানগরীর সভাপতি সালাহ্উদ্দিন আইয়ূবী সরকার কে হুশিয়ার করে বলেন যে সমাবেশে কোন বাধা দিলে ছাত্র সমাজ তার দাঁতভাঙ্গা জবাব দিবে এবং যে কোন মূল্যে ২৭ তারিখের সমাবেশ বাস্তবায়ন করার ঘোষণা দেন।

এ সময় উপস্থিত ছিলেন মহানগরী শিবিরের সাংগঠনিক সম্পাদক আহমেদ ইমতিয়াজ অর্থ সম্পাদক তাজদিদ বিন ওয়াদূদ এইচ আর ডি সম্পাদক ফজলুল হক নোমান প্রচারক সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।

দৈনিক সেনবাগের কণ্ঠ/২৫ ডিসেম্বর ২০১৪।

Post a Comment

Previous Post Next Post