বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
আগামী ২ শুক্রবার বেলা ১১ টায় জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ছাত্রদলের সভাপতি রাজীব আহসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্যে রাখবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ।
ছাত্রদলের দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) বরাবর ২ অথবা ৩ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনা সভার জন্য অনুমতি চেয়ে চিঠি দেয়া হয়। যার ফলশ্রতিতে সোমবার রাতে শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম জানিয়েছেন ২ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্র দল আলোচনাসভা করতে পারবে।
উল্লেখ্য ১ জানুয়ারি ছাত্রদলের ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৯ সালের ১ জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহযোগী সংগঠন হিসেবে জাতীয়তাবাদী ছাত্রদল গঠন করেন।
দৈনিক সেনবাগের কণ্ঠ/ ২৯ ডিসেম্বর, ২০১৪।