আবারও প্রশাসনে ব্যাপক রদবদল

বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা লে. কর্নেল মো. খালিদ হাসান, এসিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদফতরের (এনএসআই) অতিরিক্ত পরিচালক পদে প্রেষণে নিয়োগের নিমিত্তে তার চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

বাংলাদেশ বিমানবাহিনীর কর্মকর্তা এয়ার কমডোর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, এনডিসি, পিএসসি, (বিডি/৮০০৭), জিডি (পি) কমান্ড্যান্ট এন্ড চীফ পাইলট, ১০১ স্পেশাল প্লাইং ইউনিট, ঢাকা সেনানিবাস, ঢাকাকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্য (পরিচালক ও পরিকল্পনা) পদে প্রেষণে নিয়োগের নিমিত্তে তার চাকরি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) পদে প্রেষণে কর্মরত বাংলাদেশ বিমানবাহিনীর কর্মকর্তা এয়ার কমডোর মো. শফিকুল আলম, এনডিসি, এফএডব্লিউসি, পিএসসি, (বিডি/৭৯০৬), জিডি (পি) কে বাংলাদেশ বিমানবাহিনীতে প্রত্যাবর্তনের নিমিত্তে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে প্রত্যর্পণ করা হয়েছে।

‘পুলিশ বিভাগের ৫০টি জরাজীর্ণ থানা ভবন টাইপ প্ল্যানে নির্মাণ’ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক মো. রেজাউল ইসলাম ‘৬০টি তদন্ত কেন্দ্র টাইপ প্ল্যানে নির্মাণ’ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন।

ঢাকার রাজারবাগস্থ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. শামিউল হোসেনকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে প্রত্যর্পণ করা হয়েছে।

বেতন ও চাকরি কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. আকবর আলী ভূমি সংস্কার বোর্ডের সহকারী ভূমি সংস্কার কমিশনার, গাজীপুর সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা পদে বদলির আদেশাধীন সিনিয়র সহকারী সচিব মো. নুরুজ্জামান ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের উপ-পরিচালক, বেতন ও চাকরি কমিশনের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ মাহফুজুর রহমান বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসক কার্যালয়ের সহকারী ওয়াক্ফ প্রশাসক (সিনিয়র সহকারী সচিব) এবং বেতন ও চাকরি কমিশনের চেয়ারম্যানের একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব) মো. আবদুল মালেক বাংলাদেশ সরকারি মুদ্রণালয় (বি.জি. প্রেস) সিনিয়র সহকারী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন।

কক্স’সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ জাফর আলম ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) মোসাম্মৎ সুলতানা পারভীন লালমনির হাটের অতিরিক্ত জেলা প্রশাসক, গোপালগঞ্জ টুঙ্গীপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোমিনুর রহমান গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক, ভূমি আপীল বোর্ডের সেকশন চীফ এএফএম ফজলে রাব্বি সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সামসুল আলম ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক, নোয়াখালী বেগমগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার মো. হারুণ-অর-রশিদ বান্দরবান পার্বত্য জেলার অতিরিক্ত জেলা প্রশাসক এবং বান্দরবান সদরের উপজেলা নির্বাহী অফিসার আমীর আবদুল্লাহ মো. মনজুরুল করিম চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন।

দৈনিক সেনবাগের কণ্ঠ/২৯ডিসেম্বর ২০১৪।

Post a Comment

Previous Post Next Post