ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার বলেন, আন্দোলন শুরু হলে এই সরকারের মন্ত্রী ও দলের নেতারা কেউ পালানোর পথ পাবে না।
আজ বৃহস্পতিবার ছাত্রশিবিরের ২০১৪ সেশনের কার্যকরী পরিষদের সমাপনী অধিবেশনে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।সকাল ১০টায় রাজধানীর এক মিলনায়তনে এই অধিবেশন অনুষ্ঠিত হয়।
সংগঠনের সেক্রেটারী জেনারেল আতিকুর রহমানের পরিচালনায় অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. সেলিম উদ্দিন ও ড. রেজাউল করিম। এসময় কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
গতকাল ছাত্রলীগ সেক্রেটারীর বক্তব্যে ছাত্রলীগকে কোন সভ্য দল নয় বলে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষাঙ্গনে যে অরাজকতা ছাত্রলীগ শুরু করেছে সামনের দিনে তার কড়া জবাব দেয়া হবে।
২০১৪ সালে বৈরি পরিবেশেও সফলভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করায় শিবির সভাপতি সারাদেশের শিবির নেতাকর্মীদের ধন্যবাদ জানান।
উৎসঃ টাইমনিউজবিডি