নোয়াখালীর বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে চৌমুহনী পৌরসভা যুবদলের আহ্বায়ক রেজাউল হক রেজা, সেনবাগ পৌর বিএনপির সেক্রেটারি ফারুক বাবুলসহ বিএনপি জামায়াতের ১৬ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাত থেকে রোববার ভোর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতদের মধ্যে সুধারাম থানায় বিএনপির ৪, বেগমগঞ্জ থানায় বিএনপির ৭, যুবদলের ১ ও জামায়াতের ২ এবং কবিরহাট থানায় জামায়াতের ১, পৌর বিএনপির সেক্রেটারি ফারুক বাবুল, জামায়াতে আলা উদ্দিন আলোসহ ২০দলীয় জোটের নেতা-কর্মী রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াছ শরীফ জানান, ২০ দলীয় জোটের ডাকা হরতালকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা ও বিভিন্ন সময় নাশকতা মূলক কর্মকাণ্ড সৃষ্টির অভিযোগে বিএনপি জামায়াতের ১৬ নেতা-কর্মীকে আটক করা হয়েছে।
দৈনিক সেনবাগের কণ্ঠ/২৮ ডিসেম্বর ২০১৪।
Tags:
রাজনীতি