নোয়াখালীর সেনবাগে পরাজয়ের শোকে ব্রাজিল সমর্থকের মৃত্যু

সেমিফাইনালে জার্মানির কাছে ব্রাজিলের লজ্জাজনক পরাজয়ের শোকে নোয়াখালীর সেনবাগে এক সমর্থকের মৃত্যু হয়েছে। বুধবার
ভোরে মোনাব্বর হোসেন স্বপন (৬০) নামের ওই ব্যক্তির মৃত্যু হয়। তিনি একজন সরকারি কর্মকর্তা। ব্রাজিলের হারেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। স্বপন নোয়াখালীর সেনবাগ পৌর শহরের বিন্নাগুনি গ্রামের বদিউল আলমের ছেলে। নিহতের পরিবারের সদস্যরা জানান, স্বপন ব্রাজিল ফুলবল দলের কট্টর সমর্থক। রাতে জার্মানির কাছে ব্রাজিল ৭-১ গোলে হারার পর হৃদরোগে আক্রান্ত হন স্বপন। তাকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সেনবাগ প্রতিনিধি/দৈনিক সেনবাগের কণ্ঠ/১০ জুলাই ১৪

Post a Comment

Previous Post Next Post